ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গুজরাটে বিমান বিধ্বস্ত:

বিমানটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ায় নিহত শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুরে ২৪২ আরোহী নিয়ে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান শহরের একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ধাক্কা মারে। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবিতে দেখা গেছে, বিমানটির ধ্বংসাবশেষ হোস্টেলের ভেতরে ঢুকে পড়েছে। ক্যান্টিন এলাকায় ছড়িয়ে রয়েছে খাবারের প্লেট। আশপাশে দাঁড়িয়ে ছিলেন উদ্বিগ্ন বাসিন্দারা ও উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় যুক্ত হয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরাও ঘটনাস্থলে তৎপর।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি বাড়ির খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল এবং হঠাৎ করে নিচের দিকে নামতে শুরু করে। এরপর বিকট শব্দে সেটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ফ্লাইটটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনাটি ঘটে দুপুর ১টা থেকে ২টার মধ্যে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গুজরাটে বিমান বিধ্বস্ত:

বিমানটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ায় নিহত শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫