ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত,বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আহমেদাবাদ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ফ্লাইট এআই১৭১। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি আহমেদাবাদের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভূপতিত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ বা হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানে আগুন ধরে গেছে এবং ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।

টেলিভিশন চ্যানেলগুলোর রিপোর্টে দেখা যায়, দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে এসেছে জরুরি সেবাদানকারী বাহিনী। সড়কে সারি সারি অ্যাম্বুলেন্স অবস্থান নিয়েছে এবং আহতদের স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) জানান, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনায় পড়েছে। আমরা এখন বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং যথাসময়ে তা জানানো হবে।’

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির ফায়ার সার্ভিস বিভাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

ঘটনার সময় বিমানটি মেঘানি নগরের আকাশে ছিল এবং আবাসিক এলাকায়ই বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানবন্দর সংলগ্ন আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত,বহু হতাহতের শঙ্কা

আপডেট সময় : ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫