ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হজযাত্রী, ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজ পালন শেষে গত দুই দিনে মোট ২২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮৩৭ জন এবং বাকি ৭ হাজার ৭৬৯ জন এসেছেন বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালে প্রকাশিত ‘পবিত্র হজ-২০২৫’ এর দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এ বছর হজ পালনের সময় সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জন মারা যান মক্কায়, ৭ জন মদিনায় এবং আরাফাত ময়দানে মারা গেছেন একজন।

হজ পালন শেষে বাংলাদেশে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে। বুধবার (১১ জুন) রাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১,৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩,১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪,০১২ জন হজযাত্রী দেশে পৌঁছেছেন।

ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন, যার মধ্যে ব্যবস্থাপনা দলের সদস্যরাও অন্তর্ভুক্ত। হজযাত্রীদের পরিবহনে ব্যবহৃত তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস—মোট ২২৪টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে গেছেন ৪২,৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে গেছেন ৩১,৬৭৬ জন এবং ফ্লাইনাসের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩,০৭৭ জন।

বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহন শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হজযাত্রী, ২৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫