পানছড়িতে জামায়াতে ইসলামী’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব পানছড়ি সদরস্থ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোহাম্মদপুর ইউনিট সভাপতি হাফেজ মো. কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন।
বক্তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের সেবা করতে হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের পাশে থাকতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান, প্রচার সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোজাম্মেল হক, উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি সৈয়দ মজনু, সদর ইউনিয়ন সভাপতি মো. আনোয়ারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।










