ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৭ বছর পর দেশের ইতিহাসের সুন্দর নির্বাচন হবে- ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত এবং দীর্ঘ ১৭ বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমরা এপ্রিলেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও জানান, আগামী মাসে (জুলাই) দেশের সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে ‘জুলাই সনদ’ উপস্থাপন করা হবে। তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধভাবে কাজ করছে।

নারীর অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “নারীদের অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

এর আগে, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, চুরি যাওয়া সম্পদ উদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তিনি মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৭ বছর পর দেশের ইতিহাসের সুন্দর নির্বাচন হবে- ড. ইউনূস

আপডেট সময় : ০৬:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫