ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাকে বহনকারী থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটটি রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। ফ্লাইট থেকে নামার সময় তাকে হুইলচেয়ারে করে আনা হয়, তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান এবং প্রায় এক ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে রাত পৌনে ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে, গত ৬ মে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। তার সফরসঙ্গী ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান।

তবে সাবেক রাষ্ট্রপতির এই বিদেশযাত্রা ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে, শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত এক অতিরিক্ত পুলিশ সুপার, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা কিশোরগঞ্জ থানার এক উপপরিদর্শক এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় পুলিশ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি, উচ্চপর্যায়ের একটি তদারকি কমিটিও গঠন করে সরকার। এতে সভাপতির দায়িত্ব পালন করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। অন্য সদস্যরা হলেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যিনি বর্তমানে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা।

প্রসঙ্গত, আবদুল হামিদ ২০০৯ সাল থেকে পরপর আটবার কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ডেপুটি স্পিকার ও স্পিকারের দায়িত্ব পালন করার পর ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদে দায়িত্ব নেন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব ছাড়েন। এরপর তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় বসবাস শুরু করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশত্যাগ করলে তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনার প্রেক্ষাপটে চলতি বছরের ১৪ জানুয়ারি, কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপি কর্মী তহমুল ইসলাম (২৭)। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে। বাদীর ভাষ্যমতে, আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি মামলা করতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫