ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

১২ ঘণ্টার কম সময়ে পরিষ্কার ঢাকা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় সৃষ্ট সব ধরনের বর্জ্য ১২ ঘণ্টারও কম সময়ে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন নগরী শুধু লক্ষ্যমাত্র নয়, এটি নাগরিক ও কর্তৃপক্ষের যৌথ দায়িত্বের অংশ।

শনিবার (৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে দ্রুততার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার কাজ সম্পন্ন হয়েছে। এ সাফল্য কর্মদক্ষতা, পরিকল্পিত ব্যবস্থাপনা এবং জনসেবায় প্রতিশ্রুতিশীল মনোভাবের প্রতিফলন। নগরবাসীর সচেতনতা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস শ্রমের মাধ্যমেই এই কাজ সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের নীরব যোদ্ধা। তারা প্রচারের আলোয় না এলেও, তাদের শ্রমেই নগরীর সৌন্দর্য বজায় থাকে। ১২ ঘণ্টারও কম সময়ে ঢাকা পরিষ্কার রাখার এই গল্প কর্মনিষ্ঠা ও একাগ্রতার প্রতিচ্ছবি। ঈদের প্রকৃত বীরদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা।

এদিকে, কোরবানির ঈদ উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনেই সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়েছে বলে তিনি জানান।

তথ্য অনুযায়ী, এবার দেশের ১২টি সিটি করপোরেশনে মোট ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী নিরলসভাবে কাজ করেন। এর মধ্যে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ১০ হাজার ৪৩১ জন কর্মী এবং প্রায় ৮৫০টি যানবাহন ব্যবহৃত হয় বর্জ্য পরিবহনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২ ঘণ্টার কম সময়ে পরিষ্কার ঢাকা: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫