সংবাদ শিরোনাম ::
কোরবানি দিতে গিয়ে রাজধানীতে ৬৫ জন আহত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৬৫ জন।
শনিবার (৭ জুন) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ৬৫ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে।
প্রতিবছর ঈদুল আজহার দিন পশু জবাই করার সময় অসাবধানবশত ধারালো অস্ত্রের আঘাতে বহু লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটে।
















