ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঈদের দিন যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল আজহার দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান বৃষ্টির ধারা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে। এর ফলে ঈদের দিন অর্থাৎ শনিবার (৭ জুন) দেশের প্রায় সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগেও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ঈদের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে খুলনা বিভাগে বর্তমানে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ঈদের দিন শনিবার আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমোনো কিংবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিশ এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিন যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫