ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা- সড়ক পরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদযাত্রাকে কেন্দ্র করে বাসে বাড়তি ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অতএব, বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো যুক্তি নেই। কেউ বাড়তি ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যানজটের বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে মনিটর করা হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, একটি বাসে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছে প্রশাসন। বিষয়টি যাচাই করে যাত্রীকে অর্থ ফেরত দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।

ফাওজুল কবির খান আরও বলেন, “ভাড়া বেশি নেওয়ার কিছু সাধারণ অভিযোগ এসেছে। তবে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব। এজন্য যাত্রীদেরও সচেতন হতে হবে।”

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে ২ টাকা ও পেট্রল-অকটেনের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে।

ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাস মালিক, চালক ও যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

বাসযাত্রায় কারও ভাড়া সংক্রান্ত অভিযোগ থাকলে স্থানীয় মোবাইল কোর্ট, বিআরটিএ অফিস অথবা ১৪৮ নাম্বারে তা জানাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা- সড়ক পরিবহন উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫