ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আজ হজের দিন

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা প্রান্তর

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ পবিত্র হজের প্রধান পর্ব—ইয়াওমে আরাফাহ। লাখো হাজির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত সৌদি আরবের পবিত্র আরাফার প্রান্তর। ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনে আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২৫ লাখ মুসলমান, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৮৭ হাজারের বেশি।

সাদা এহরামে আচ্ছাদিত হাজিদের আগমনে আরাফার মরু প্রান্তর পরিণত হয়েছে এক অপার্থিব পবিত্রতায়। হাজিরা আল্লাহর জিকির, দোয়া ও ইবাদতে মগ্ন সময় কাটাচ্ছেন, আত্মশুদ্ধি ও পাপমুক্তির প্রার্থনায়।

আজ আরাফার ময়দানে মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে হজের খুতবা প্রদান করেন মসজিদে হারামের খতিব ও সৌদি ওলামা পরিষদের সদস্য ড. শায়খ সালেহ বিন হুমায়েদ। বাংলা ভাষাসহ একাধিক ভাষায় খুতবা অনূদিত হয়। বাংলায় অনুবাদ করেন চারজন বাংলাদেশি: ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব।

সূর্যাস্তের পর হাজিরা আরাফা থেকে রওনা হবেন মুজদালিফায়। সেখানে রাত যাপন করে পরদিন ফজরের নামাজ শেষে মিনার উদ্দেশে রওনা দেবেন। এরপর জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফে জিয়ারতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে পর্যায়ক্রমে বড়, মাঝারি ও ছোট জামারায় পাথর নিক্ষেপ করবেন হাজিরা। শেষে মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজ পালন শেষ করবেন।

চলতি বছর সৌদি আরবে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এতে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছেন হাজিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতিপত্র না থাকায় ২ লাখ ৬৯ হাজার মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় অবস্থান করছেন হজ মিশনের দলনেতা ও অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। আজ আরাফায় খতিব শায়খ সালেহ বিন হুমায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন ধর্ম উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ হজের দিন

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা প্রান্তর

আপডেট সময় : ০৭:০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫