ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফিরতি ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। আজ বৃহস্পতিবার (৫ জুন) বিক্রি হচ্ছে ১৫ জুনের আগাম টিকিট।

সকাল আটটায় বিক্রি শুরু হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের টিকিট। দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট। শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

এবারের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয় গত ৩০ মে। সেদিন বিক্রি হয় ৯ জুনের আগাম টিকিট।

এর আগে গত ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বিক্রি হয় ঘরমুখো মানুষের ঈদযাত্রার আগাম টিকিট।

ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিরতি ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

আপডেট সময় : ০৬:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫