ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

নির্বাচনের ডেট দিয়ে দিন সবকিছু লাইনের মধ্যে চলে আসবে- পার্থ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করাই সবচেয়ে কার্যকর সমাধান। তাঁর মতে, “নির্বাচনই হয়তো সব সমস্যার সমাধান নয়, তবে জনগণকে ক্ষমতায়ন করার এটিই সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় সংস্কার।”

গতকাল (৩ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে গণঅধিকার পরিষদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আন্দালিব পার্থ প্রশ্ন তোলেন, “এখন যে সংস্কার চলছে, সেটা আসলে কীসের সংস্কার? এনসিপিকে (ন্যাশনাল কনসালিডেশন পার্টি) ক্ষমতায় আনার জন্য এই সংস্কার কি?” তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়েও সমালোচনা করেন। বলেন, “উপদেষ্টা পরিষদে কোনো রাজনীতিবিদ নেই, সাধারণ মানুষ তাদের চেনে না। ডিসেম্বরে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা প্রথম যে কথা দিয়েছিলেন, আমরা চাই তিনি সেই ওয়াদা রক্ষা করুন।”

তিনি আরও বলেন, “বর্তমানে যেহেতু দেশে সংসদ নেই, এখন আপনার ক্ষমতার উৎস আমরা—রাজনীতিবিদ, সুশীল সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়। অথচ এই তথাকথিত সংস্কারের মধ্যে সাধারণ মানুষের কণ্ঠ নেই, তাঁদের জন্য কোনো প্রস্তাব আসছে না।”

চলমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আজকে বাংলাদেশে দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে। কিন্তু সেই সংকট কাটাতে কোনো পদক্ষেপ নেই। ব্যবসায়ীরা এনবিআরের জুলুমে এবং তথাকথিত সংস্কারের চাপে দিশেহারা। গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অথচ তাদের কথা বলার কোনো জায়গা নেই। এই সংস্কার আসলে কার জন্য?”

তিনি বলেন, “ইউনূস সাহেব, রাজনীতি আর অর্থনীতি এক নয়। অর্থনীতিতে দুই আর দুইয়ে চার হয়, কিন্তু রাজনীতিতে দুই আর দুইয়ে বেয়াল্লিশও হতে পারে। সেটা আপনাকে বুঝতে হবে।”

আন্দালিব রহমান পার্থের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন নির্বাচন ছাড়া যে ‘সংস্কার’ চলছে, তা জনগণের প্রতিনিধিত্ব করে না এবং এতে দেশের মূল সমস্যাগুলোর সমাধানও মিলছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনের ডেট দিয়ে দিন সবকিছু লাইনের মধ্যে চলে আসবে- পার্থ

আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫