ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশে অফিস চালু করছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি ছোট পরিসরে চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

মানবিক করিডর প্রসঙ্গে লুইস বলেন, “করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। কেবল তখনই জাতিসংঘ এ বিষয়ে সহায়তা করতে পারবে। এখন পর্যন্ত এ নিয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস জানান, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ এতে হস্তক্ষেপ করে না। তবে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারে, সেজন্য সহায়তা করছে জাতিসংঘ।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে, এবং এ উদ্যোগগুলো দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে জাতিসংঘ আশা করছে।

গোয়েন লুইস তার বক্তব্যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশে অফিস চালু করছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ

আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫