ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুল বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, “যারা এখন থেকে ভুল সংবাদ বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করবেন, তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।”

সম্প্রতি মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল সংক্রান্ত সংবাদকে ‘ভুয়া, মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দিয়ে তিনি বলেন, “যেসব গণমাধ্যম এ ধরনের খবর প্রকাশ করেছে, তাদের উচিত একই জায়গায় সংশোধনী প্রকাশ করে পাঠকের কাছে দুঃখ প্রকাশ করা।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সমালোচনাকে স্বাগত জানায়। তবে স্বাধীনতার অর্থ এই নয় যে, কেউ ইচ্ছেমতো ভুল ও বিভ্রান্তিকর সংবাদ ছড়াবে।”

এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন বিভিন্ন গণমাধ্যমে মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল সংক্রান্ত খবর প্রকাশিত হয় এবং তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। প্রেস উইং এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা পরে এসব সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করে বিতর্কের অবসান ঘটান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করলে ব্যবস্থা

আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫