ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইটে এখনো ঝুলছে শেখ হাসিনার ছবি!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কেটে গেছে প্রায় ১০ মাস। এই সময়ে রাষ্ট্রের নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ঢেলে সাজানো হচ্ছে পুলিশকেও। তবে ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের ওয়েবসাইটে এখনো ঝুলছে ‘ফ্যাসিস্ট’ খেতাব পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে নানা মহলে। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের ওয়েবসাইটের কাভারপেজে তিনটি ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনা একটি জনসভায় মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আর তার পাশে নিরাপত্তা কর্মী ও বিভিন্ন কর্মকর্তারা। ছবিটি বেশ পুরনো। এরপরও ওয়েবসাইটে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ৫ আগস্টের আগে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। কিন্তু সরকার বদল হলেও সেটি আর সরানো হয়নি। বাহিনীটির দায়িত্বশীল কারও চোখেও বিষয়টি পড়েনি।

আমি এ বিষয়টি জানি না। বিষয়টি লজিস্টিক সাপোর্ট বিভাগ দেখে।

নাইমুল হক, পুলিশ সুপার (টুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত)

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনাময় ছিল গোটা দেশ। বিভিন্ন সরকারি বাহিনী পর্যন্ত তাকে নিয়ে ব্যাপক মাতামাতির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তারা নিজেদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর ছবি বড় করে ঝুলিয়ে রাখত। ট্যুরিস্ট পুলিশ যেখানে দেশের পর্যটন স্পট, ইতিহাস-ঐতিহ্যের বিষয়টি তাদের ওয়েবসাইটের কাভারপেজে রাখতে পারত সেখানে তারা মূলত সরকারপ্রধানকে খুশি করতেই তার একটি সমাবেশের ছবি ঝুলিয়ে রেখেছে।

তবে টুরিস্ট পুলিশের অন্যান্য রিজিয়নের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সেগুলোতে তারা ওই অঞ্চলের ঐতিহ্যবাহী স্থানগুলোর ছবি আপলোড করেছেন। পাশাপাশি তাদের ফেসবুক পেজগুলোতে প্রতিনিয়ত আপডেট দেন। কিন্তু ঢাকা রিজিয়নের ফেসবুক পেজে তেমন কিছু পাওয়া যায়নি। সবশেষ চলতি বছরের ৩০ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজটিতে একটি পোস্ট দেওয়া হয়। এরপর থেকে আর কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইটে এখনো ঝুলছে শেখ হাসিনার ছবি!

আপডেট সময় : ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫