ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

আজ থেকে স্কুল কলেজে কোরবানির ছুটি শুরু হলো

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। এ ছুটির আওতায় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ২১ দিনের ছুটি শুরু হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে এসব বিদ্যালয় বন্ধ থাকবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন, মঙ্গলবার থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে আজ থেকে। তবে কলেজে শুধুমাত্র ঈদের ছুটি রয়েছে, গ্রীষ্মকালীন অবকাশ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী, কলেজগুলো ১২ জুন পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৩ জুন, বৃহস্পতিবার থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

এবার শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির ব্যবধান রয়েছে। কোথাও ১০ দিন, কোথাও ২১ দিন, আবার কোথাও ২৩ বা ২৫ দিন পর্যন্ত ছুটি দেয়া হয়েছে। সবচেয়ে দীর্ঘ ছুটিতে যাচ্ছে মাদ্রাসাগুলো—মোট ২৫ দিনের ছুটি, যা শুরু হয়েছে গত শনিবার (১ জুন) থেকে।

মাধ্যমিক বিদ্যালয় ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও, সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে অনেক প্রতিষ্ঠানেই গত ২৯ মে থেকেই কার্যত বন্ধ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আজ থেকে স্কুল কলেজে কোরবানির ছুটি শুরু হলো

আপডেট সময় : ০৭:৪৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫