ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ডিসেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য তুলে ধরেন তিনি।

তিনি জানান, রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ দ্রুত অগ্রসর হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের এই নতুন উৎস যুক্ত হলে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

বাজেট বক্তব্যে আরও জানানো হয়, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে একটি বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ২০২৪ সালের ৩ অক্টোবর থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সাশ্রয়ী দামে বাংলাদেশে আমদানি করা হবে।

বিদ্যুৎ খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে। একইসঙ্গে পুরোনো চুক্তিসমূহ পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি এবং ট্যারিফ কাঠামো বিশ্লেষণের জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিসেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

আপডেট সময় : ০৭:৪৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫