ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র বানাতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ জুন) রাজধানীর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চীনা ব্যবসায়ীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের জন্য আপনাদের বিনিয়োগ প্রয়োজন। তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।”

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠানোর জন্য আমি চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। এটি আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।”

বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, “আমাদের জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করুন। উন্নয়ন, কর্মসংস্থান ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হবে।”

চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে দুই দেশের ব্যবসায়ী, শিল্পপতি ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র বানাতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানালেন ড. ইউনূস

আপডেট সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫