ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নির্বাচন কবে জানালেন প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫-এর মধ্যে অনুষ্ঠিত হবে, তবে ৩০ জুনের পরে নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

রোববার (১ জুন) ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,

“নির্বাচন আগেই হতে পারে—ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে কিংবা মে মাসে। এমনকি জুনেও হতে পারে। তবে ৩০ জুনের পরে নয়।

এ সময় তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনা এবং জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার বিকেল ৪টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব রাজনৈতিক দলকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার আলোচনাটি দ্রুত শেষ হবে এবং আলোচনার শেষে ‘জুলাই চার্টার’ বিষয়ে একটি সুস্পষ্ট ঘোষণা দেওয়া সম্ভব হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচন কবে জানালেন প্রেসসচিব

আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫