ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

যমুনা অভিমুখে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মিছিল, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মরত কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েছেন প্রকল্পে কর্মরত কর্মীরা।

রোববার (০১ জুন) সকাল সাড়ে ১০টার পর প্রেস ক্লাব থেকে যমুনার অভিমুখে রওনা দেয় ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। পরে কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেওয়া হলে সেখানেই অবস্থান নেয় তারা।

এর আগে গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তথ্য আপাদের আগে চার দফা দাবি থাকলেও এখন দুই দফা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।

তথ্য আপা প্রকল্পের কর্মীরা বলছেন, আমরা অন্যান্য সরকারি চাকরির মতো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের নভেম্বরে যোগ দিয়েছিলাম। ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্রে একজন করে তথ্যসেবা কর্মকর্তা (১০ম গ্রেড), দুজন তথ্যসেবা সহকারী (১৬ তম গ্রেড) ও একজন করে অফিস সহায়ক (২০ তম গ্রেড) মিলিয়ে মোট ১ হাজার ৯৬৮ জন মাঠ পর্যায়ে কর্মরত রয়েছি। আমরা তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি এই ৮টি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ ও সহায়তা দিয়ে আসছি। তাহলে কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যমুনা অভিমুখে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মিছিল, পুলিশের বাধা

আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫