ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

জুলাই-আগস্টে গণহত্যা

শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছরের জুলাই-আগস্টে ঘটে যাওয়া সহিংস ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নির্দেশদাতা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রোববার (১ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা এই অভিযোগপত্র জমা দেয়।

অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি আরও দুইজনের নাম রয়েছে—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

গতকাল ৩১ মে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বিচার কার্যক্রম দৃশ্যমান হতে যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে। তিনি বলেন, “এই বিচার এমনভাবে হবে, যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে।”

তিনি আরও বলেন, ১০ থেকে ১৫টি গুরুত্বপূর্ণ গুমের ঘটনার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং জুনের মধ্যেই প্রতিবেদন আসবে বলে আশা করা যাচ্ছে। প্রসিকিউটর দাবি করেন, তদন্তে অপরাধের কাঠামো ও অভিযুক্তদের পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে গুমের ঘটনায় জড়িতদের গ্রেফতারে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত সম্পন্ন হয়। তদন্ত শেষে জানানো হয়, ২০২৩ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হন, যার নির্দেশনা ও দায় শেখ হাসিনার ওপর বর্তায়। অভিযোগপত্রে তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, প্ররোচনা, উসকানি ও নির্দেশনার মোট পাঁচটি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

একই ধরনের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই-আগস্টে গণহত্যা

শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা

আপডেট সময় : ০৬:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫