ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দেশের ১১ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অন্তত ১১টি অঞ্চলে আজ রোববার (১ জুন) দুপুর ১টার আগেই ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এসব অঞ্চলে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

এই ঝড়ের প্রভাবে নদীবন্দরগুলোতে সাময়িক ঝুঁকি তৈরি হতে পারে। তাই নদীপথে চলাচলকারীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের ১১ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়

আপডেট সময় : ০৪:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫