ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

তাপপ্রবাহে বিপর্যস্ত পাঁচ অঞ্চল, তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ, যা আগামী একদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, ফলে গরমের তীব্রতা আরও বাড়তে পারে।

সোমবার (৯ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের পাশাপাশি ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকবে। মৌসুমি বায়ুর সক্রিয়তা বাংলাদেশে তুলনামূলক কম এবং উত্তর বঙ্গোপসাগরেও এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা ও আঞ্চলিক পূর্বাভাস

সোমবার (৯ জুন): চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

মঙ্গলবার (১০ জুন): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিনে তাপমাত্রা বাড়বে, তবে রাতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

বুধবার (১১ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এই দিন দেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন): ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। দেশের অনেক এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৩ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়ার এমন বিরূপ অবস্থার ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তাপপ্রবাহে বিপর্যস্ত পাঁচ অঞ্চল, তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা

আপডেট সময় : ০৯:১৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫