ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

ঢাকায় বড় সমাবেশের ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার তথাকথিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর রাজধানীতে প্রথম বড় আকারের সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে।

শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, “আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা একটি বড় জনসভা করতে যাচ্ছি। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।”

সরকার পতনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজধানীতে একাধিক কর্মসূচি পালন করলেও জামায়াত এতদিন রাজধানীতে উল্লেখযোগ্য কোনো সমাবেশ করেনি। ফলে এটি হতে পারে দলের জন্য একটি কৌশলগত রাজনৈতিক মোড়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের অনুমতি ও স্থান নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এখনো পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে জনসভা অনুমোদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসন বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় বড় সমাবেশের ঘোষণা জামায়াতের

আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫