ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতি মাসে ৫ হাজার টাকা পাবে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পেতে যাচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকে এ শিক্ষাবৃত্তি কার্যকর হবে।

সোমবার (১৯ মে) আইসিএসইটিইপি কর্তৃক আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

এই শিক্ষাবৃত্তি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার এর অর্থায়নে প্রদান করা হবে, যা শিক্ষার্থীদের শিক্ষা-সহযোগিতা ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এ বিষয়ে উক্ত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব খন্দকার বলেন, বিশ্ববিদ্যালয় ও সিএসই বিভাগের শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই শিক্ষার্থীদের জন্য এরকম একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করার জন্য। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় এবং শিক্ষার্থীবান্দব সিদ্ধান্ত কারণ যেসকল শিক্ষার্থীর আর্থিক সমস্যা রয়েছে সেটি কিছুটা হলেও অবসান হবে। ফলে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রোগ্রামিং দক্ষতার প্রতি আরও বেশি মনোযোগী হতে পারবে। এতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে যে অবস্থান রয়েছে সেটি ক্রমশ আরও বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছি।

এ বিষয়ে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের মোট তিনটি বিশ্ববিদ্যালয় এডিবি ও বাংলাদেশ সরকার এর অর্থায়নে এই শিক্ষাবৃত্তি পেতে যাচ্ছে যার মধ্যে যবিপ্রবি অন্যতম। চলতি বছরের জুলাই মাস থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের তাদের শিক্ষা ও গবেষনা উন্নয়নের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হবে। এই শিক্ষাবৃত্তির মেয়াদকাল আপাতত ২০২৮ সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে। পরবর্তীতে এই মেয়াদকাল বাড়ানোর মাধ্যমে শিক্ষাবৃত্তি বর্ধিত করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতি মাসে ৫ হাজার টাকা পাবে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৫:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫