ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপান সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উল্লেখ্য, ড. ইউনূস গত ২৭ মে রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়েন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একাধিক আন্তর্জাতিক সফরে অংশ নিয়েছেন, যা রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি বছরের জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে অংশ নেন। মার্চে সফর করেন চীনে। এপ্রিল মাসে থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

সফর-পরবর্তী সময়ে ড. ইউনূসের দেশে ফেরার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমে তাঁর সরাসরি অংশগ্রহণ আরও সক্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৫৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫