ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১ জুন থেকে নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই নোটগুলোতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও স্থান পেয়েছে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য।

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকেও বাজারে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রতিচ্ছবি তুলে ধরার লক্ষ্যে তারা সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট নতুন সিরিজে মুদ্রণের উদ্যোগ নিয়েছে।

নতুন ৫০ টাকার নোটে মুদ্রিত রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। আর ২০ টাকার নোটে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। এই নোটগুলোর জলছাপে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখচ্ছবি এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

বর্তমানে বাজারে চালু থাকা সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। নতুন নোটগুলোর প্রচলন এর কোনো পরিবর্তন ঘটাবে না। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় রেখে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে মিরপুরের টাকা জাদুঘর থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫