ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব-খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার যে লড়াইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, সেই গণতন্ত্রের যাত্রা আজও প্রতিকূলতার মুখে। তবে আমরা শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে দেখতে পাব।”

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, “এই দিনটি আমাদের পরিবারের জন্য যেমন বেদনার, তেমনি গোটা জাতির জন্যও এক শোকাবহ অধ্যায়। শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও জাতীয় স্বকীয়তার রূপকার। তাঁর রেখে যাওয়া আদর্শের বাস্তবায়নের মাধ্যমেই আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বকীয়তা এবং জাতীয় উন্নয়নের যে ভিত্তি শহীদ জিয়া তৈরি করে গেছেন, তা পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানাই।”

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব-খালেদা জিয়া

আপডেট সময় : ০১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫