ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজায় ইসরায়েলি বর্বরতা , নিহত আরও ২৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪ হাজার ১০০ জনে পৌঁছেছে।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৩৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৮৪ জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা শুরুর ৬০০তম দিনে এ তথ্য জানায় তারা।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে নতুন করে ২৮টি লাশ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১৭৯ জন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩০৮ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় হামলা শুরু করে। তখন থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৯২৪ জন নিহত এবং আরও ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজায় ইসরায়েলি বর্বরতা , নিহত আরও ২৮

আপডেট সময় : ০২:১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫