ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

পবিত্র ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা চূড়ান্তভাবে জানা যাবে আজ (বুধবার) সন্ধ্যায়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য যাচাই করে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) ও ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতোমধ্যেই জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। একই দিনে ঈদ উদযাপন করবে ইন্দোনেশিয়াও।

বাংলাদেশে আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ৭ জুন (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিত্র ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

আপডেট সময় : ০৫:১৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫