ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জুলাইযোদ্ধারা আসলেই বিষপান করেছেন কিনা তদন্ত হচ্ছে- উপ প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাইযোদ্ধাদের বিষপানের ঘটনা আদৌ সত্য কি না, তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “ওনারা আসলেই বিষপান করেছেন কিনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ওনারা যা পান করেছেন, তা প্রকৃতপক্ষে বিষ ছিল কি না, তা নিরূপণে সরকারের পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।”

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, “আমরা জানি, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। হতাশা থেকেও অনেক সময় এ ধরনের সিদ্ধান্ত আসে। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের মানসিকভাবে সহায়তা করতে। সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত রবিবার (২৫ মে) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অবস্থানরত চারজন আহত জুলাইযোদ্ধা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং পর্যবেক্ষণে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাইযোদ্ধারা আসলেই বিষপান করেছেন কিনা তদন্ত হচ্ছে- উপ প্রেস সচিব

আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫