ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির সরকারি ঘোষণায় জানানো হয়, মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, জিলহজের ১০ তারিখ অর্থাৎ ৬ জুন, শুক্রবার দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর গালফ নিউজের।

একই দিনে মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়াও ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে একইভাবে ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ায় ঈদ উদযাপিত হবে ৬ জুন, শুক্রবার।

অন্যদিকে, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে জিলহজ মাস শুরু হবে ২৯ মে থেকে। ফলে এই দুই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার।

জিলহজ হিজরি সনের শেষ মাস। এই মাসেই মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা হজ এবং কুরবানির ঈদ অনুষ্ঠিত হয়।

এদিকে, পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত ১১ লাখের বেশি মুসল্লি সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির হজ কর্তৃপক্ষ। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ, যার মধ্যে ১৬ লাখই ছিলেন বিদেশি হজযাত্রী।

চাঁদ দেখার ওপর নির্ভর করে হিজরি মাসের গণনা হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখে এক বা দুই দিনের পার্থক্য দেখা যায়। তাই এবারও মুসলিম বিশ্বে ঈদুল আজহা ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫