ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সচিবালয়ে চতুর্থ দিনের মত চলছে বিক্ষোভ

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভের কারণে আজ (২৭ মে) সচিবালয়ে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। এমনকি সাংবাদিকদেরও আপাতত ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আন্দোলনের তীব্রতা কমে এলে দুপুর নাগাদ সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে জানায় মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এরপর আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী সংকটে পড়েন। সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে দেখা দেয় বিশৃঙ্খলা, যা প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় ব্যাঘাত সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার উদ্যোগ নেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতেই ‘সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধন করে কঠোর বিধান রাখা হয়েছে।

রোববার (২৫ মে) রাতে প্রকাশিত নতুন সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। সংশোধিত প্রস্তাবে আরও বলা হয়েছে, অভিযোগ গঠনের পর সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

সরকারি দায়িত্বে অবহেলা, অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগগুলো আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে থাকবে না বলেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সচিবালয়ে চতুর্থ দিনের মত চলছে বিক্ষোভ

আপডেট সময় : ১০:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫