ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে মো. মাহমুদুল ইসলাম (৫৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

আহত মাহমুদুল ইসলাম ‘মাহমুদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জানান, মিরপুরে নিজের বাসা থেকে ১০ নম্বর গোলচক্করের অফিসে যাওয়ার সময় তিনি স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা টাকার দাবি করে এবং দিতে অস্বীকৃতি জানালে তাকে কোমরের বাম পাশে গুলি করে। এরপর সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুম্মন জানান, খবর পেয়ে মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আহতের স্বজনদের বরাতে ওসি আরও জানান, দুর্বৃত্তরা তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৯:৫৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫