ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রকাশ্যে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবরসহ ২ জন

চট্টগ্রাম ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৭:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে গুলিতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের একজনের নাম আলী আকবর। তবে অপরাধ জগতে (ঢাকাইয়া আকবর) হিসেবে পরিচিত। অন্য দু’জনের নাম জানা যায়নি।

পুলিশের সাথে কথা বললে জানাজায় : প্রতিপক্ষের লোকজন (ঢাকাইয়া আকবরকে) লক্ষ্য করে গুলি করেছে। এই ঘটনায় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় (ঢাকাইয়া আকবর )পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। তার সঙ্গে এক নারীসহ তারা ৫ জন ছিলেন তারা সমুদ্র সৈকতের পুলিশ বক্সে এর পাশে দোকানের মাঝামাঝি বসেন। দোকানে তারা খাবার অর্ডার দিয়েছিলেন। খাবারের জন্য তারা অপেক্ষা করছিলেন। এসময় অতর্কিত এসে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় ঢাকাইয়া আকবরসহ দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম জানান: সমুদ্র সৈকতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আকবরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে গুলি করেছে তা এখনো জানা যায়নি। তার সঙ্গে থাকা লোকজনকেও পাইনি আমরা ।

পুলিশ জানায়: ( ঢাকাইয়া আকবর) বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী ছিলেন। তার নামে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন । কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলি কিংবা পেট্রোলবোমা ছুড়ে মারতেন।

একটি সূত্র জানা গেছে :কারাবন্দী ছোট সাজ্জাদের সঙ্গে ঢাকাইয়া আকবরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সাজ্জাদকে ঢাকা থেকে পুলিশে দেওয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে—এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘হামলাকারী কারা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রকাশ্যে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবরসহ ২ জন

আপডেট সময় : ০৭:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫