চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে গুলিতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের একজনের নাম আলী আকবর। তবে অপরাধ জগতে (ঢাকাইয়া আকবর) হিসেবে পরিচিত। অন্য দু'জনের নাম জানা যায়নি।
পুলিশের সাথে কথা বললে জানাজায় : প্রতিপক্ষের লোকজন (ঢাকাইয়া আকবরকে) লক্ষ্য করে গুলি করেছে। এই ঘটনায় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় (ঢাকাইয়া আকবর )পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। তার সঙ্গে এক নারীসহ তারা ৫ জন ছিলেন তারা সমুদ্র সৈকতের পুলিশ বক্সে এর পাশে দোকানের মাঝামাঝি বসেন। দোকানে তারা খাবার অর্ডার দিয়েছিলেন। খাবারের জন্য তারা অপেক্ষা করছিলেন। এসময় অতর্কিত এসে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় ঢাকাইয়া আকবরসহ দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম জানান: সমুদ্র সৈকতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আকবরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে গুলি করেছে তা এখনো জানা যায়নি। তার সঙ্গে থাকা লোকজনকেও পাইনি আমরা ।
পুলিশ জানায়: ( ঢাকাইয়া আকবর) বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী ছিলেন। তার নামে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন । কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলি কিংবা পেট্রোলবোমা ছুড়ে মারতেন।
একটি সূত্র জানা গেছে :কারাবন্দী ছোট সাজ্জাদের সঙ্গে ঢাকাইয়া আকবরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সাজ্জাদকে ঢাকা থেকে পুলিশে দেওয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে—এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'হামলাকারী কারা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।