ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপান নারিতা রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার (১৮ মে) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,“চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না বিমান।

যেসব যাত্রী ১ জুলাইয়ের পর ঢাকা থেকে নারিতায় যাওয়ার টিকিট কেটেছেন, তারা কোনো বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত পাবেন।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে,“টিকিটধারীরা যেন বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার বা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন।”

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৩ সালে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও পর্যটকদের জন্য এটি ছিল অন্যতম জনপ্রিয় রুট। তবে চলমান হজ মৌসুমে বিমানের বহরে চাপ এবং আর্থিক বাস্তবতায় এই রুট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে আসলে রুটটি পুনরায় চালু করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট

আপডেট সময় : ১২:২১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫