ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেয়েও সফরে যাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফলে আসন্ন ফ্রান্স ও স্পেন সফর বাতিল করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্স, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমন্ত্রণ পেয়েছিলেন ড. ইউনূস। অন্যদিকে, ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে হতে যাওয়া ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়।

তবে দুটি সম্মেলনেই প্রধান উপদেষ্টা যোগ দিচ্ছেন না। ফ্রান্স সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “শুধুমাত্র কনফারেন্সে যোগ দেওয়ার জন্য সফর যথোপযুক্ত নয়। বাংলাদেশ কনফারেন্সের পাশাপাশি ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের অনুরোধ করেছিল, কিন্তু সাড়া পাওয়া যায়নি।”

এ কারণে বাংলাদেশ থেকে ওশেন কনফারেন্সে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে।

এদিকে, স্পেন সফরেও প্রধান উপদেষ্টা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিবর্তে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরামগুলোতে অংশগ্রহণ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার দিক দিয়ে গুরুত্বপূর্ণ হলেও, নির্দিষ্ট রাজনৈতিক বা কৌশলগত লাভ না থাকলে শীর্ষ পর্যায়ের অংশগ্রহণে সতর্কতা অবলম্বন করছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, ওশেন কনফারেন্সে এবার কো-হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছে ফ্রান্স ও কোস্টারিকা। আর এফএফডি৪ কনফারেন্স জাতিসংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ উচ্চপর্যায়ের বৈশ্বিক অর্থায়ন সংক্রান্ত ফোরাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় : ১২:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫