ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবার-পরিজনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ মে) ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এ হুমকি দেয়া হয়।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শনিবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে বুলেট নামে এক ব্যক্তি চিঠি পাঠিয়েছেন। আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।

পোস্টে আখতার উল্লেখ করেন তাকে ও তার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে৷ তিনি আরও লিখেছেন চিঠিটি তার বড় পাই পাওয়ার পর থেকে উদ্বিগ্ন ও চিন্তিত। যেখানে পাবে সেখানে খুন ও ঝামেলায় ফেলা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হবে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনও হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

বিষয়টি জানতে কথা হয় আখতার হোসেনের বড় ভাই আরিফ হোসেন জানান, আখতারসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়েছে। চিঠিতে লিখেছে, ‘আমাদের গ্রহণ যোগ্যতা নেই, তাই যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। আরিফ হোসেন জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছে।

গতকাল রাতে ডাকযোগে চিঠিটি পান এনসিপি নেতা আখতার হোসেনের বড় ভাই আরিফ হোসেন। আখতার হোসেনের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

আপডেট সময় : ০৮:২৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫