ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচন করে জয়ী হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সমকালকে বলেন, জেবুন্নেছা আটক হয়েছেন শুনেছি। তবে আমাদের এখনও জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫