ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ড

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

শনিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিন্নাত আলী জানান, আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান। ওই আবেদনের ওপর আসামিদের উপস্থিতিতে শনিবার শুনানি হয়। এরপর বিচারক তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এক প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা জিন্নাত বলেন, শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। এদিকে ঘটনার রাতেই রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের আবেদনের শুনানি নিয়ে শনিবার তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ড

আপডেট সময় : ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫