ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি তিন আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচিত শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

তবে মামলার অন্য তিন আসামি—আছিয়ার বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের আগে সকাল সাড়ে ৮টার দিকে চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আসামি হিটু শেখ গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তদন্তে প্রমাণিত হয়, ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত ছিলেন। এরপর গত ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করে আদালত।

আছিয়ার পরিবারের সদস্যরা রায়ের পর আদালত প্রাঙ্গণে প্রতিক্রিয়ায় বলেন, “আমরা সন্তুষ্ট। আজ প্রমাণ হলো, বিচার এখনো হয়।” তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

সামাজিক আন্দোলন ও দ্রুত বিচার প্রক্রিয়ার কারণে মামলাটি দেশজুড়ে আলোচিত হয়। নাগরিক সমাজ মনে করছে, এ রায় সমাজে দৃষ্টান্তমূলক বার্তা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি তিন আসামি খালাস

আপডেট সময় : ০৮:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫