ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১১৫, আহত দুই শতাধিক

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লাগাতার বিমান হামলায় গাজা উপত্যকায় একদিনে প্রাণ হারিয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, আসল হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ এখনও চাপা পড়ে রয়েছেন। উদ্ধার কাজ চলছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করে, তা দেড় বছরের বেশি সময় ধরে চলছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৩ হাজার ১১৯ জন, আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজায় চলমান দ্বিতীয় দফার অভিযানে, যা গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে, তাতেই প্রাণ গেছে প্রায় ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনির, আহত হয়েছেন ৮ হাজার ১৭৩ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। সেই জিম্মিদের মধ্যে এখনো ৩৫ জন জীবিত বলে ধারণা করছে আইডিএফ।

যদিও যুদ্ধবিরতির জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল একাধিকবার আহ্বান জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাস নির্মূল ও জিম্মি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১১৫, আহত দুই শতাধিক

আপডেট সময় : ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫