ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইশরাককে মেয়র করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

বুধবার (১৪ মে) দুপুরে গুলিস্তানে নগর ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে আবারও এই কর্মসূচি শুরু হবে।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’—এই ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হন নগর ভবনের সামনে। সেখানেই তারা মানববন্ধনে অংশ নেন এবং মূল ফটকের সামনে অবস্থান নেন।

একপর্যায়ে নগর ভবনের প্রধান ফটক খুলে দিলে বিক্ষোভকারীদের একটি অংশ ভেতরে প্রবেশ করে এবং সিঁড়ির ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়। তারা দুপুর পর্যন্ত সেখানেই অবস্থান করে পরে সেখান থেকে সরে যায়।

সমাবেশে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান বলেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, জনতার রায়ের প্রতি অসম্মান দেখানো হচ্ছে। এ কারণেই কাল বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের পথে এগিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইশরাককে মেয়র করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫