ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ১১:১৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সাম্যকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ডিসি তালেবুর রহমান আরও জানান, ঘটনাস্থলে সরাসরি জড়িত তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরের পাশে তিন যুবক সাম্যর ওপর হামলা চালায়। এসময় ধস্তাধস্তিতে হামলাকারীরাও আহত হন এবং একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে, তবে একজন পালিয়ে যায়। পলাতক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামী।

সাম্যর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাত পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ও চত্বরে তাদের অবস্থান করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১১:১৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫