ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রমনা বোমা হামলা মামলা:

২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০১ সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা মামলায় হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকি ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—মাওলানা তাজ উদ্দিন, জুয়েল ।

হাইকোর্টের এই রায়ে ২০১৪ সালে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সাজা হ্রাস করা হলো।

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন এবং অন্তত ৫০ জন আহত হন। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি)-এর সদস্যরা এ হামলা চালিয়েছিল বলে মামলার তদন্তে উঠে আসে।

এই মামলায় ২০১৪ সালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত হুজি নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে আজীবন কারাদণ্ড দিয়েছিলেন। হান্নান পরে অন্য মামলায় ফাঁসির দণ্ডে কার্যকর হন।

বর্তমানে হাইকোর্টের রায়ে সেই সাজা হ্রাস করা হলো।

আইনজীবীরা জানিয়েছেন, এ মামলায় আরও উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। তবে এ রায়ের মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর আলোচিত এই হামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রমনা বোমা হামলা মামলা:

২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের সাজা

আপডেট সময় : ১০:০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫