ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

এনবিআর ও আইআরডি বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে সরকার। সোমবার (১২ মে) দিবাগত রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইএমএফের শর্ত পূরণের অংশ হিসেবে জারি করা এ অধ্যাদেশে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মতামত উপেক্ষিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অধ্যাদেশ অনুযায়ী, এনবিআরের জনবল নতুন গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এখান থেকে প্রয়োজন অনুসারে জনবল রাজস্ব নীতি বিভাগেও পদায়ন করা যাবে।

রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে আনা হয়েছে সামান্য পরিবর্তন। আগে যেখানে “পরিবীক্ষণ” শব্দটি ছিল, সেখানে এখন “মূল্যায়ন” শব্দটি যুক্ত করা হয়েছে। এ বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি মূল্যায়ন করবে।

অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদে প্রশাসন (অ্যাডমিন) ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা থেকে এনবিআর ভবনে অবস্থান ধর্মঘট পালন করবেন তারা।

এ বিষয়ে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপনে অধ্যাদেশটি জারি করা হয়েছে এবং এতে কর্মকর্তাদের স্বার্থ-সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিফলন ঘটেনি।

এনবিআর সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। বাকি তিন মাসে লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রতিদিন গড়ে আদায় করতে হবে ২ হাজার ২৭৫ কোটি টাকা। এই মুহূর্তে কর্মবিরতির মতো কর্মসূচি বড় ধরনের রাজস্ব ঘাটতির ঝুঁকি সৃষ্টি করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আয়কর ও কাস্টমস কর্মকর্তা বলেন, “অধ্যাদেশে আমাদের প্রত্যাশা অনুযায়ী অনেক বিষয় উপেক্ষিত হয়েছে। আজকের অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এনবিআর ও আইআরডি বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি

আপডেট সময় : ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫