ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, প্রজ্ঞাপনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে, আমরা ঠিক সেভাবেই কাজ করব। এ বিষয়ে আগেই বিস্তারিত বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আরও বলেন, যে আইন হয়েছে, সেটি বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আমরা সেই অনুযায়ী কাজ করছি। আওয়ামী লীগ রাতের বেলা বা ঝটিকা মিছিলের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যদি আগেভাগে আমাদের তথ্য দেন, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব। আর আমরা যদি নিজেরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পাই, তাহলেও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও লাইসেন্স সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান এখনো চলমান রয়েছে। তবে প্রত্যাশিত পরিমাণে অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না কী পরিমাণ অবৈধ অস্ত্র দেশে আছে।

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে কী পরিমাণ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে— এ প্রসঙ্গে তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহাধীন রয়েছে এবং পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫