ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

নতুন সংবিধানের আগে বাহাত্তরের সংবিধানে সংশোধনী আনা যেতে পারে- আইন উপদেষ্টা

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সংবিধান প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ১৯৭২ সালের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে রাষ্ট্র পরিচালনার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান তৈরি হতে সময় লাগবে। এই সময়ের মধ্যে ৭২’র সংবিধানে প্রয়োজনীয় কিছু মৌলিক সংশোধন আনা যেতে পারে। উচ্চ আদালত ও সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে পারলে অনেক সমস্যারই সমাধান সম্ভব।

তিনি মনে করেন, ছোট ছোট আইন করেও বড় পরিবর্তন আনা যায়। সব প্রশ্নের উত্তর সংবিধানেই খুঁজতে হবে—এমনটি নয়। তিনি বলেন, শুধু সংবিধানের কাঠামোর জন্যই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না, বরং কার্যকর আইন ও রাজনৈতিক সদিচ্ছাই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর দুই মেয়াদ সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, দুই মেয়াদই স্বৈরতন্ত্র রোধের চূড়ান্ত সমাধান নয়। এর চেয়েও জরুরি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করা যাবে না। বিচার বিভাগ স্বাধীন না করে এবং নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা অক্ষুণ্ন রেখে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন সংবিধানের আগে বাহাত্তরের সংবিধানে সংশোধনী আনা যেতে পারে- আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫